দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোর খসড়া আগামীকাল সোমবার মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রিসভা অনুমোদন দিলে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। এ জন্য এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে।
সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিই বেতনকাঠামোর সুপারিশ চূড়ান্ত করেছে।
অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনটি এ বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান ছিলেন কমিশনের চেয়ারম্যান।
নবম জাতীয় বেতন কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছিল। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়।
কমিশনের হিসাবে, বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য বছরে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা ব্যয় হয়। নতুন বেতনকাঠামো বাস্তবায়নে অতিরিক্ত ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল।
তবে নাসিমুল গণির নেতৃত্বাধীন কমিটি বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশের বেশি সুপারিশ করেনি বলে সূত্র জানিয়েছে। কমিটি দুই ধাপে নতুন বেতনকাঠামো কার্যকরের সুপারিশ করেছিল। এর মধ্যে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে মূল বেতন এবং পরবর্তী অর্থবছরের ১ জুলাই থেকে ভাতা কার্যকরের প্রস্তাব ছিল।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য প্রস্তুত করা প্রস্তাবে আগের সুপারিশের সঙ্গে কিছু পার্থক্য রয়েছে। ১ জুলাই থেকে নতুন মূল বেতন কার্যকর করার সিদ্ধান্ত থাকলেও তা ধাপে ধাপে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে বাস্তবায়নের কথা গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় জানিয়েছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তৃতায় তিনি বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতনকাঠামোয় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। তাই ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা হবে।
চলতি অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গত অর্থবছরের সংশোধিত বরাদ্দের তুলনায় ৫৪ হাজার ৫৭২ কোটি টাকা বেশি।
নতুন বেতনকাঠামোর অর্থায়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি গণমাধ্যমকে বলেন, ‘এটা আমরা একসঙ্গে দিতে পারছি না।
এমএম/